1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।  গত শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শন এবং দেশীয় ও আন্তর্জাতিক খাবারের সাথে পরিচিতি ঘটানোর লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের চেয়ারম্যান আরিফুল হক চৌধুরী বলেন, নার্সিং পেশার পাশাপাশি এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের দলগতভাবে কাজ করার সক্ষমতা ও সৃজনশীলতাকে বৃদ্ধি করবে। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তারের সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামান, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম, মোঃ কামরুজ্জামান দিপু, পারভেজ আহমেদ, তাহমিনা হাসান চৌধুরী, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির , শিক্ষকের মধ্যে বক্তব্য রাখেন পূজা আর্য্য ও শিক্ষার্থীদের মধ্যে দেলোয়ারা বেগম।
ফুড ফেয়ারে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা একাধিক স্টল সাজিয়ে বাহারি পদের খাবারের প্রদর্শনী করেন। দেশীয় পিঠা-পুলি থেকে শুরু করে আধুনিক নানা পদের খাবারের সমাহারে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের রান্নার গুণমান ও পরিবেশনার প্রশংসা করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, রেড ক্রিসেন্টের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.