1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

রশীদপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

জামালপুর সদর উপজেলার রশীদপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে শিক্ষক মন্ডলী, কর্মচারী, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ লুৎফর রহমান বাদশা, সাবেক শিক্ষক মোঃ নাজমুল ইসলাম চাঁন স্যার এবং জনাব মোঃ লোকমান স্যারসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারা যেন সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ভালো ফলাফল অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। বিদায় বেলায় শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, অনেকেই তাদের প্রিয় শিক্ষকদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়ে।অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.