1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

১৫ এপ্রিল ২০২৬ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বুধবার সাভারে যুব উন্নয়ন একাডেমিতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ : যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালা-২০২৬ এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মো: সাইফুজ্জামান, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিল্প-প্রতিটি ক্ষেত্রে AI নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।AI-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করতে পারি, প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি করতে পারি, এবং কর্মসংস্থানের সাথে দক্ষতার সংযোগ স্থাপন করতে পারি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে AI-নির্ভর প্রশিক্ষণ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে এবং আমরা চাই বাংলাদেশও সেই ধারায় এগিয়ে যাক। আমাদেরকে নিশ্চিত করতে হবে, AI যেন অন্তর্ভুক্তিমূলক হয়। নারী ও প্রান্তিক জনগোষ্ঠী যেন এর সুবিধা থেকে বঞ্চিত না হয়,
এবং AI ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, আজকে যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন, আপনারা তৃণমূল পর্যায়ে এই শিক্ষাগুলো সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এ আই মাধ্যমে অনেক অনৈতিক কাজ সংগঠিত হচ্ছে তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.