1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র পহেলা বৈশাখ উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব। বর্ষবরণ ও পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
সকালে বসুরহাট পৌরসভার বাইপাস সড়ক সংলগ্ন বাঁশের কুটির কবাব হাউজে এক প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম মান্নান মুন্না এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন। আলোচনা সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যা ভেদাভেদ ভুলে সবাইকে একসূত্রে গাঁথে।
আলোচনা সভা শেষে আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন।
এরপর নতুন বছরের শুভসূচনা উপলক্ষে অনুষ্ঠিত হয় হুন্ডা শোডাউন এবং বর্ণাঢ্য ‘আনন্দ নবযাত্রা’। নবযাত্রাটি বসুরহাট পৌরসভা গেইট প্রাঙ্গন থেকে শুরু হয়ে কোম্পানীগঞ্জ মডেল থানা প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে নতুন বছরকে বরণ করে নেয় কোম্পানীগঞ্জবাসী। পুরো এলাকা জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.