1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

৫ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন  এএসআই আব্দুল জলিল

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইর থানায় মার্চ মাসে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল করে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই(নি:) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল। সোমবার(১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক কল্যান সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ সহকারী পুলিশ উপ-পরিদর্শক আব্দুল জলিলের হাতে এ পুরস্কার তুলে দেন।
‎এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মহরম আলী,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী,সিনিয়র সহকারি পুলিশ সুপার সিংগাইর সার্কেল ফাহিম আসজাদ,শিক্ষানবিশ সহকারি সুপারবৃন্দসহ সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‎ ‎ ৫ম বারের মত শ্রেষ্ঠ সহকারি পুলিশ উপ-পরিদর্শক নির্বাচিত হওয়ায় আব্দুল জলিল বলেন, সিনিয়র স্যারদের স্নেহ,ভালোবাসা এবং দিক-নির্দেশনা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। এ পুরুস্কার আমার কাজের গতি অনেকগুন বাড়িয়ে দিয়েছে। তিনি আরোও বলেন,সিংগাইর থানার সকল অফিসার-ফোর্সদের সহযোগীতা পেয়েছি বলেই আজ পুরুস্কৃত হয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.