বরিশাল হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনি য়নে গত দুইদিন যাবত জেলে কার্ডের চাল বিতরণ চলছে। দরিদ্র জেলে জনগোষ্ঠীর চালের লোভ সামলাতে পারেনি হিজলা উপজেলার সদস্যসচি দুলাল সর্দারসহ ইউপি সদস্য খোকন মুন্সি। বিশ্বস্ত সূত্রে জানা যায় গত সোমবার ৬এপ্রিল গুয়াবাড়িয়া ইউনিয়নপরিষদ ৮০কেজি চাল বিতরণ করেন। চাল নিয়ে ৪নং ওয়ার্ডের জেলেরা যাওয়ার পথে জেলেরা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান তালুকদারের বাড়ির সংলগ্ন নিজাম বাঘা বাড়িতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দুলাল সরদারের গোডাউনের সামনে বাধার মুখে পড়েন। উল্লেখ্য দুলাল সরদার ইউনিয়ন ৪নং ওয়ার্ড ন্যায্যমূল্য রেশন কার্ডের চালের ডিলার তখন জেলেদের চাল জোরপূর্ব সে নিয়ে তার গোডাউনে নিয়ে ২৫ কেজি রেখে ৫৫কেজি চাল জেলেদের ফেরত দেয়। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদার এ সংবাদ শুনে তার গোডাউনে যায়। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল সর্দার কে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি দুলাল সদ্দার গোডাউনে না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোডাউনে তালা ঝুলিয়ে দেনএ বিষয় ইউপি চেয়ারম্যান শাহজাহান সাথে আলাপ করলে তিনি জানান এই ঘটনা সত্যতা পাওয়া গেছে এবং উপজেলা নির্বাহী ও বিচার আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুক্তভোগী জেলেরা জানান দুলাল সরদার আমাদের জেলে কার্ডের নাম বাদ দিয়ে দেবে বলে হুমকি দেন। আমরা প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান এর কাছে এই ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বর্তমানে এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ।এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন মামলা হয়নি বলে জানা যায়।