1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম

‎সিংগাইরে কবরস্থানের কাজে বাঁধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

‎মানিকগঞ্জের সিংগাইরে কবরস্থানে মাটি ভরাটে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  গত মঙ্গঁলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থানের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।
‎‎স্থানীয়রা জানান, কাঞ্চননগর, খোলাসুর, পানিশাইল ও ভূমদক্ষিণ এই চার গ্রামের মানুষের জন্য কবরস্থানটি ব্যবহার করা হয়। সম্প্রতি কবরস্থান উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মাটি ভরাটের উদ্যোগ নেয় কবরস্থান কমিটি।
‎‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানে মাটি ফেলা নিয়ে সুদক্ষিরা এলাকার হাজী শহীদুল ইসলামসহ কয়েকজন চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তার কাছে ২ হাজার টাকা দেওয়া হয়। এরপরও তিনি আরও টাকা দাবি করেন।
‎এ বিষয়ে থানা পুলিশ ও ইউএনও বরাবর সুদক্ষীরা এলাকার হাজী শহীদুল ইসলাম, মেহেদী হাসান, মোবারক হোসেন, রামকান্তপুর এলাকার লিটন মাহমুদ এবং মধুরচর এলাকার কোহিনুর মিয়ার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে ইয়াছীন মিয়া একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
‎‎বক্তারা বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান। এখানে উন্নয়ন কাজে বাধা ও চাঁদা দাবি অগ্রহণযোগ্য। দ্রুত এর সুষ্ঠু সমাধান চান তারা।
‎‎মানববন্ধনে বক্তব্য দেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, স্থানীয় মো. হারুন, মো. ইয়াসীন, মো. মমিন, কোহিনূর, কালা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা কবরস্থানের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের দাবি জানান।
‎‎এদিকে মানববন্ধন চলাকালে হাজী শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে কিল-ঘুষি দেয়। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সেখান থেকে সরিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.