1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

৮ এপ্রিল ২০২৬ পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলসে স্বর্ণপদক জয় করায় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রতিমন্ত্রী এক বার্তায় বলেন, আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের তরুণ শাটলারদের এমন অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরবের। ফাইনালে নেপালের শক্তিশালী জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় তিনি গালিব ও জয়ের অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ার ৬টি দেশের অংশগ্রহণে লিয়াকত জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে গালিব ও জয়ের ২–১ সেটের এই জয় তাদের কঠোর পরিশ্রম ও টেকনিক্যাল শ্রেষ্ঠত্বেরই প্রমাণ।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই বিজয়ী জুটি ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক আন্তর্জাতিক সাফল্য উপহার দেবে। তিনি খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.