1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জীবননগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল ও উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে চলতি অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের খরিপ মৌসুমের এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, কৃষকদের মাঝে বিতরণকৃত প্রণোদনা সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে বিশেষ মনিটরিং টিম গঠন করে নিয়মিত তদারকি করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে ডিজেল সংকটের কারণে কৃষকরা কিছুটা ভোগান্তিতে রয়েছেন। এ সমস্যা সমাধানে কৃষকদের প্রত্যায়নপত্র প্রদান করা হবে, যার মাধ্যমে তারা নির্ধারিত এজেন্ট পয়েন্ট থেকে সহজে জ্বালানি সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে কোনো ধরনের তেলের অবৈধ মজুদ সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, এ কর্মসূচির আওতায় জীবননগর উপজেলায় মোট ৬ হাজার কৃষককে ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ৫০০ জন কৃষককে ৫ কেজি করে পাটের বীজ, ২০০ জনকে ৫ কেজি করে মুগের বীজ এবং ১৩০ জনকে ১ কেজি করে তিলের বীজ প্রদান করা হবে। প্রতিটি কৃষককে ডিএপি ও পটাশ সারও সরবরাহ করা হবে।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.