কক্সবাজার জেলায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান, পিপিএম যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। ৬ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সৌজন্য সাক্ষাতে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত কর্মকর্তাদের মধ্যে আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।”নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান, পিপিএম এর আগে ৯ এপিবিএন, চট্টগ্রামে কর্মরত ছিলেন।