1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা দল সাজাতে চান প্রধান নির্বাচক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন নির্বাচক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বুধবার। হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের এই কমিটি প্রথম দিন বিসিবিতে বৈঠকে বসে। যদিও প্রথম দিনের সভায় দল নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, তবুও নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রাথমিক ভাবনা স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক।

নিউজিল্যান্ড তাদের আসন্ন বাংলাদেশ সফরের জন্য তুলনামূলক অনভিজ্ঞ দল ঘোষণা করেছে। টম ল্যাথামের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে নিয়মিত অনেক তারকা ক্রিকেটার নেই। এতে করে সিরিজটিকে বাংলাদেশের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

তবে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিবেচনায় দল সাজানোর পক্ষপাতি নন হাবিবুল বাশার। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি সিরিজই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং তাই সেরা দল নিয়েই মাঠে নামা উচিত।

তিনি বলেন, ‘আমরা মাত্র দায়িত্ব নিয়েছি। প্রথম দিনে সৌজন্যমূলক আলোচনা হয়েছে বেশি। দল নির্বাচন নিয়ে বিস্তারিত কিছু হয়নি। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, সেরা দল খেলানোই ভালো।’

তিনি আরও যোগ করেন, ‘নিউজিল্যান্ড কেমন দল পাঠিয়েছে, সেটা আমাদের মূল চিন্তা নয়। আমাদের ভাবতে হবে বাংলাদেশের জন্য কোন দলটি আদর্শ। সবার সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত বলা যাবে।’

প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার পর পূর্বনির্ধারিত উমরাহ পালনে গিয়েছিলেন হাবিবুল বাশার, মঙ্গলবার দেশে ফিরে তিনি নিউজিল্যান্ডের স্কোয়াডও পর্যালোচনা করেছেন। তার মতে, তারকা ক্রিকেটার কম থাকলেও দলটি মোটেও দুর্বল নয়।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তাদের ক্রিকেটের গভীরতা বিশ্ব দেখেছে। তারা খুবই পেশাদার দল। তাই সহজ জয় ভাবার সুযোগ নেই, জিততে হলে ভালো খেলতেই হবে।’

আগামী ১৩ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.