1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

রাজগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: ইজিবাইক চালককে হত্যার চেষ্টা, সাংবাদিকের নামে ‘মিথ্যা’ মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২ দেখেছেন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত এক ব্যক্তি স্থানীয় একজন সাংবাদিকসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেছেন। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সাংবাদিক মূলত মারামারি ঠেকাতে এবং আহত ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২৮ মার্চ (২০২৬ ইং) মাগরিবের নামাজের শেষ মুহূর্তে ঝাঁপা বাওড়ের ঐতিহ্যবাহী ভাসমান সেতুর পশ্চিম পাশে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন শত্রুতার জেরে কে বা কারা ছাদ্দাম হোসেন নামের এক ইজিবাইক চালককে হত্যার উদ্দেশ্যে ঝাঁপা বাওড়ের কচুরিপানার ভেতরে চেপে ধরে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা প্রতিবাদ করেন। এসময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে ফিরোজ নামে একজনকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা।
সে সময় ঘটনাস্থলে উপস্থিত হন দৈনিক ঘোষণা পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজবিডি জার্নালিস্ট২৪’-এর প্রকাশক মুহাঃ মোশাররফ হোসেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাংবাদিক মোশাররফ হোসেন উত্তেজিত জনতার হাত থেকে ফিরোজকে বাঁচাতে এগিয়ে যান এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু জনতা আরও ক্ষিপ্ত হয়ে মোশাররফের কাছ থেকে ফিরোজকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করে।
পরবর্তীতে এই ঘটনায় ফিরোজ গুরুতর আহত হয়ে মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে তিনি তাকে উদ্ধার করতে আসা সাংবাদিক মুহাঃ মোশাররফ হোসেনকেও আসামি করেন।
স্থানীয় বাসিন্দা মোছাঃ তানিয়া সুলতানা, রবিউল ইসলাম, আজিজুর রহমান, শাহিদুজ্জামান পুতুল ও ফেরদৌস সুলতানাসহ একাধিক ব্যক্তি জানান, ফিরোজ ও তার সাঙ্গপাঙ্গরা মিলে ইজিবাইক চালক ছাদ্দামকে কচুরিপানার মধ্যে চুবিয়ে মারার চেষ্টা করছিল। তারা দম্ভ করে বলছিল, “তোর কোন বাপ বাঁচাবে দেখবো।” এই দৃশ্য দেখে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দেয় এবং সেতুর কিছু অংশ ভাঙচুর করে। এলাকাবাসীর অভিযোগ, ফিরোজ এলাকায় চাঁদাবাজি ও নানা অপকর্মের সাথে জড়িত।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়লে নেটিজেনরা ফিরোজের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক মোশাররফ হোসেন যেখানে মারামারি থামাতে গিয়েছিলেন এবং ফিরোজকে রক্ষা করতে চেয়েছিলেন, সেখানে উল্টো তার নামেই মামলা দেওয়া উদ্দেশ্যমূলক। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.