1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

মুলাদী উপজেলা প্রশাসন কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ দেখেছেন

মুলাদী উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেন। সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের সূচনা। উপজেলা পরিষদ চত্বর সকল সরকারি বেসরকারি,স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানা ভবন সমূহ সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ‍্য অর্পণ খাসেরহাট শহীদ মুক্তিযোদ্ধা সমাধি স্থল। সকাল ৮ ঘটিকায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম সরওয়ার।সাথে থেকে জাতীয় পতাকা সম্মান প্রদর্শন করেন মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ আরাফাত জাহান চৌধুরী। জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন করেন, মুলাদী সংগীত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর পালের নেতৃত্বে বিদ্যালয়ের এক ঝাঁক সংগীত শিল্পী। স্বাধীনতা দিবস অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন স্থান মুলাদী সরকারি কলেজ মাঠ। কুচকাওয়াজে আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ। সকাল ১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধন অনুষ্ঠান। বাদ জোহর মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয় বীর মুক্তিযোদ্ধা দের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত/ প্রার্থনা। দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিকেল ৩ ঘটিকায় মুলাদী উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়,স্থান মুলাদী সরকারি কলেজ মাঠ। মহান স্বাধীনতা ও বিজয় দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ শাহ, ডাঃ মোঃ সাইয়েদুর রহমান,উপজেলা স্বাস্থ্য প: প: অপকর্মকর্তা। বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ শুকুর আহমেদ খান। মুলাদী সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন,মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, মুলাদী পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু, পৌরসভা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা আমির মাওলানা আবু সালেহ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভা আমির অধ্যক্ষ হুমায়ুন কবির। সরকারি মুলাদী মাহমুদ জান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মুলাদী প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কাম, মুলাদী প্রেসক্লাব কোষাধ্যক্ষ ও সুশাসনের জন্য নাগরিক_ সুজন,উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান মিরন, সুজন_ উপজেলা কোষাধক্ষ্য মোঃ রিয়াজুল ইসলাম বাকু, মুলাদী পৌরসভা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আফজাল হোসেন,মুলাদী পৌরসভা ছাত্রদল আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান,উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমাজ কল্যাণ অফিসার,উপজেলা সমবায় অফিসার,উপজেলা পল্লীর দারিদ্র্য বিমোচন অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য অফিসার সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুলাদী সরকারি কলেজ,মুলাদী সরকারি মাহবুজান মাধ্যমিক বিদ্যালয়,মুলাদী আদর্শ মডেল প্রাথমিক বিদ্যালয়, আল রাজি ইন্টারন্যাশনাল স্কুল,মুলাদী বন্দর প্রাথমিক বিদ্যালয়, হলি চাইল্ড কিন্ডারগার্ডেন, দরিচর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বাধীনতার ইতিহাস তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.