1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক মোমিন গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক মোমিন (৪২) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। অসুস্থ্য শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার (১৩ মার্চ) দুপুরের ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপাড়া বাজার এলাকা থেকে মোমিনকে আটক করা হয়। আটক মোমিন মিয়া কোচাশহর ইউপির চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার গেন্দা মিস্ত্রির ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে একই এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাসরত সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে মোমিন মিয়া জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় রক্তক্ষরণে অসুস্থ্য হয়ে পড়লে মোমিন পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে দ্রুত ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্ষক মোমিনকে চাঁদপাড়া বাজার এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে থানা পুলিশের সেকেন্ড অফিসার শিবলী ইমরুল কায়েস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মোমিনকেগ্রেফতার করে থানায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.