1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

রামগড়ে ঈদ উপলক্ষে ৭৩৯০জন হতদরিদ্র পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল

  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় পবিত্র ঈদ উপলক্ষে সরকারের বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরে উপজেলার দুইটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৭৩৯০টি হতদরিদ্র পরিবার এই সুবিধা পাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে ভিজিএফ চাল বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, “আগামীকাল (১২ মার্চ) বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার দুই ইউনিয়ন ও পৌরসভা এলাকায় একযোগে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে।”
তিনি আরও বলেন, তালিকাভুক্ত প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোর মাঝে স্বচ্ছতার সঙ্গে এই চাল বিতরণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছেন।

Vulnerable Group Feeding (VGF) কর্মসূচি বাংলাদেশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক মানবিক সহায়তা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দুর্যোগকবলিত, দুস্থ ও চরম দরিদ্র পরিবারগুলোর মাঝে বিনামূল্যে খাদ্যশস্য—সাধারণত চাল—বিতরণ করা হয়। বিশেষ করে ঈদ, পূজা বা প্রাকৃতিক দুর্যোগের সময় জেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়, যাতে অসহায় মানুষদের খাদ্য সংকট কিছুটা লাঘব হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.