1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

কমলগঞ্জে হরিশ্বরন–লছমী–গোবিন্দপুরে দুস্থদের মাঝে গরুর গোশত ও ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন, লছমী ও গোবিন্দপুর এলাকায় একসূত্র সামাজিক সংগঠনের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুর গোশত ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত রোববার (০৮ মার্চ ২০২৬) হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৭০টি পরিবারের হাতে গরুর গোশত ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের আহ্বায়ক আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব শায়েক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক কারী আফজাল হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার।
এ সময় আরও বক্তব্য দেন মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা আবু হানিফা, সমাজসেবক রুকন চৌধুরী, ছনর মিয়া এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক বাচ্চু খান ও জাহাঙ্গীর আহমদ।
অনুষ্ঠানে আব্দুর রশিদ, ছনু মিয়া, অনু মিয়া, ইফতেখার নকশবন্দী, আরশ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদের ইমাম কারী হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ এবং হরিশ্বরন, লছমী ও গোবিন্দপুর এলাকার মুরব্বিরাও উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংগঠনের এই মানবিক উদ্যোগকে প্রশংসনীয় ও মহতী কাজ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসার দাবি রাখে। অতিথিরা এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংগঠনের আহ্বায়ক, কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.