1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখা।
গত রোববার ( ৮ মার্চ) সন্ধ্যায় ভুলতা গাউছিয়া এলাকায় রয়েল মুন রুফটপ রেস্টুরেন্টের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতে সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রুপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাত্তার আলী সোহেল, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক হানিফ মোল্লা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সভায় আকরাম হোসেনে বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে সারাদেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা সত্য তুলে ধরতে কাজ করেছেন। গণমাধ্যম জাতির দর্পণ এবং সাংবাদিকরা জাতির বিবেক। দেশের বিভিন্ন সংকটময় সময়ে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাঁদের সম্মান জানাতেই আজকের এ আয়োজন।

ইফতার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আরো বক্তব্য রাখেন,জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইমরান হোসেন তুহিন, সাংবাদিক মকবুল হোসেন, আশিকুর রহমান হান্নান, সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান -নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম তরবিয়ত সম্পাদক, সাংবাদিক মাইনুল ইসলাম মাহিন , সাংবাদিক নজরুল ইসলাম বাদল, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক ইসমাইল হোসেন,নূরে আলম, আলম হোসেন সহ অনন্য নেতৃত্ববৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.