1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

গাজীপুরের টঙ্গীতে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অবস্থিত টঙ্গী রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা ইফতার মাহফিলে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক মোঃ আলী আকবর। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নওরোজের স্টাফ রিপোর্টার সাংবাদিক অলিদুর রহমান অলি, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আনন্দ টিভির সাংবাদিক শাকিল, এশিয়ান টিভির সাংবাদিক মোবারক হোসেন রনি, কবি ও সাংবাদিক মশিউর রহমান মোহাম্মদ জসিম উদ্দিন জুয়েল,মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,শাজাহান শোভন, মনিরুল ইসলাম রাজীব, মোঃ হানিফ হোসেন, পলাশ সরকার, মোঃ মোস্তফা,মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জাফর আলী,মোঃ হিমেল,মোঃ শাকিল ফারুকী,মিজানুর রহমান সবুজ,আশরাফুল ইসলাম,মোঃ ফারুক হোসেন,মোঃ আক্তার হোসেন ঢালী,পারভেজ মারুফ,মোছাম্মৎ শামীমা খানন বেবী,মোসাম্মৎ চায়না আক্তার, মোসাম্মদ কিবরিয়া বেগম, মোসাম্মদ মুক্তা আক্তার সহ প্রমুখ
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় করে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এবং আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলীর সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়,উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.