পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ফরিদপুর সাব-জোনাল অফিসের উদ্যোগে ০৭-০৩-২০২৬ তারিখ রোজ শনিবার এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল-আমিন। সমিতি বোর্ডের সভাপতি মোঃ এনামুল হক সহ পরিচালক,মহিলা পরিচালক,ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি পায়।
পরবর্তীতে দেশ, জাতি এবং বিদ্যুৎ সমিতির সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন থানাপাড়া এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আলিম। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।