1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ

ময়মনসিংহে নেজামী ইসলাম পার্টির উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ‘রামাজানের শিক্ষা : ঐক্যের প্রত্যয়ে আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহ জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারের হল রুমে উক্ত আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ময়মনসিংহ জেলা আমীর হাফেজ মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুফতি শরীফুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী আমির ড. হাফেজ মাওলানা উমর ফারুক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল মালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও যুগ্ন-আহবায়ক মো: মাহবুবুর রহমান মাহবুব, সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সংগ্রামী আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল ও মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজাম্মেল হক আকন্দ, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ময়মনসিংহ জেলা সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ সুবহানী, মোমেনশাহী ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ, ড. মাওলানা ইদ্রীস খান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, খেলাফত মজলিস জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ও মহানগরীর সংগ্রামী আমির মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুফতি যোবায়ের আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস এর জেলা আমীর মাওলানা সারোয়ার হোসেন, এনসিপির যুব শক্তির ময়মনসিংহ জেলা সমন্বয়ক ফয়সাল ফারনিম, খেলাফত আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ খানসহ প্রমূখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিক জাগরণ এবং সামাজিক সংহতির এক অনন্য সময়। রমজানের প্রকৃত শিক্ষা হলো অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে নৈতিক শক্তি সঞ্চয় করা এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া। তারা বলেন, দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমুখী, মানবিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশের কৃষক সমাজ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষা মানুষকে পরস্পরের প্রতি সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। এই ঐক্যের শক্তিকেই পুঁজি করে দেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হবে। তারা সকল রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন এবং দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভা বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ময়মনসিংহ মহানগর শাখার সংগ্রামী আমীর ড. হাফেজ মাওলানা উমর ফারুক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে জেলা শাখার পক্ষ থেকে সমমনা স্বারক প্রদান করা হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.