1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি। এরপর থেকেই আলোচনা শুরু হয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে।
২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে এর মাঝে বসে নেই কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা যায়। নাগরিক সুযোগ সুবিধার অগ্রগতির জন্য যোগ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান প্রার্থীরা।
আগামী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ সভাপতি মো.নজরুল ইসলাম।
মো.নজরুল ইসলাম বলেন, আমার জন্ম, বেড়ে ওঠা ও স্থায়ী ঠিকানা পলিটেকনিক্যাল রুবি কলোনিতে। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি রাজনীতি, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ন্যায়ের পক্ষে কথা বলেছি, সংগঠক হিসেবে তরুণদের নেতৃত্ব দিয়েছি, আর সমাজকর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হিসেবে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আন্তর্জাতিক ও দেশীয় সংগঠনে দায়িত্ব পালন করতে গিয়ে শিখেছি—নেতৃত্ব মানে সেবা, আর রাজনীতি মানে মানুষের কল্যাণ।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল আন্দোলন সংগ্রাম তথা ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ভাবে যুক্ত ছিলাম। দলের সক্রিয় কর্মী হিসাবে দল আমাকে ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিল প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন এইটা আমার বিশ্বাস।

তিনি বলেন, আমি কাউন্সিল নির্বাচিত হলে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ওয়ার্ড পরিচালনা, তরুণদের আত্মকর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কমিউনিটি সেন্টার, ডিজিটাল লাইব্রেরি, ও ফুটপাত দখলমুক্ত একটি পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই।
মো.নজরুল ইসলাম আরো বলেন,
ওয়ার্ডে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধার সমস্যা রয়েছে তাই সমস্যা সামাধানে আমি ২নং জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অত্র ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে প্রার্থী হওয়ার আশা করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.