1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

চন্দ্রগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন রেস্টুরেন্টকে ২,২০,০০০ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অনিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগে তিনটি হোটেল- রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ঠা মার্চ বুধবার দুপুর ২ থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ‎অভিযানে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার শ্রমিক হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার টাকা এবং শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
যৌথ অভিযানে ‎ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) সাজিদা আক্তার সূচনা। অভিযানে নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রাস্তার ফুটপাথ দখল করে খোলা জায়গায় ইফতার সামগ্রী বিক্রয়, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং ক্রয়- বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং বিভিন্ন অনিয়ম করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এসব অপরাধে তাৎক্ষণিক জরিমানা আরোপের পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করা হয়। ‎যৌথ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।
‎এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) সোহানা খন্দকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট (গোপনীয় শাখা) সাইদুজ্জামান, মো. আবিদ আহসান খান আকাশ, বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব, নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম (সদর) ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোছা. ছায়ফুন্নেসা (রামগঞ্জ)।
এবিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীর নিকট মুঠোফোনে বক্তব্য জানতে চাইলে তিনি দৈনিক বাংলার মুকুলকে সোমবার সন্ধ্যায় বলেন, সাধারণ মানুষের নিরাপদ খাদ্যের নিশ্চিতের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ RAB, পুলিশ ও আনসার সদস্যের সমন্বয়ে যৌথভাবে ভাবে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ২,২০,০০০ টাকা জরিমানা করে সাথে সাথে জরিমানার টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সবসময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.