1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে দুই কিংবদন্তির রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১ নং রুহিয়া ইউনিয়নের প্রয়াত রাজনীতি বিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমান ও রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা কামাল এর রুহের মাগফেরাত কামনায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে রুহিয়া থানা বিএনপি। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি জনাব, আব্দুল জব্বার এবং সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মুহাঃ মহেবুল্লাহ আবু নুর। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পয়গাম আলী, রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল মালেক মানিক, সাংগঠনিক সম্পাদক জনাব ইন্তাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মকবুল হোসেন, রুহিয়া থানা যুবদলের সভাপতি জনাব আনার আলী, সাধারণ সম্পাদক জনাব নুরে আলম, রুহিয়া থানা কৃষক দলের সভাপতি জনাব আইনুল হক, সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা রুহিয়ার উন্নতি কল্পে রুহিয়া উপজেলা বাস্তবায়নসহ রুহিয়ার সার্বিক উন্নয়ন তথা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.