1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

উল্লাপাড়ায় বিএনপির সভাপতি হিসেবে ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতিকে চায় তৃণমূল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃণমূল নেতা-কর্মীদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতিকে দায়িত্ব প্রদান করা হোক।
স্থানীয় নেতাকর্মীদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে প্রয়োজন অভিজ্ঞ, সৎ ও দৃঢ় নেতৃত্ব। আর সেই জায়গায় খান সাঈদ হাসান জ্যোতি একজন যোগ্য প্রার্থী।
জানা যায়, ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ভর্তি হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর হাত ধরে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। দীর্ঘদিন সরকারি চাকরির কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১১ সালে একটি মামলায় তারেক রহমান-এর বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তাকেও একই মামলায় আসামি করা হয়।
এরপর দীর্ঘ আট বছর পলাতক জীবন কাটানোর পর ২০১৮ সালে এক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হন। ২০২২ সালের মার্চে দণ্ড ভোগ ও জরিমানা পরিশোধের পর পুনরায় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন তিনি। বর্তমানে তিনি বিএনপির পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ উল্লাপাড়া উপজেলা বিএনপিকে নতুন দিকনির্দেশনা দিতে সক্ষম হবে। তারা মনে করেন, সভাপতি পদে এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন, যিনি সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে সুসংগঠিত ও কার্যকর রাখতে পারবেন।
উল্লাপাড়াবাসীর প্রত্যাশা—দলীয় হাইকমান্ড তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.