1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

অধ্যাপক ডাঃ জাহানারা লাইজু কে, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় এলাকাবাসী

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বরিশাল( ৩ )মুলাদী হিজলা উন্নয়নের রূপকার চার, চারবার জাতীয় সংসদ সদস্য,গণমানুষের নেতা, আলহাজ্ব মোশারফ হোসেন মঙ্গু। দীর্ঘ সময় জনগণের সেবা করার সুযোগ পেয়ে মুলাদী হিজলার রাস্তাঘাট,বিদ্যুৎ, কালবাট,ব্রিজ,নদী বাঁধ, স্কুল কলেজ,স্বাস্থ্য কমপ্লেক্স, মাদ্রাসা সহ এমন কোন জায়গা নেই যে মোশারফ হোসেন মঙ্গুর উন্নয়নের ছোঁয়া না লেগেছে। গত ১৬ বছর বরিশাল-( ৩ )আসন হিজলা বাদ দিয়ে মুলাদী বাবুগঞ্জ সংযুক্ত হয়। এই আসনে কখনো জাতীয় পার্টি,কখনো ওয়াকারস পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ভাগ্যের নিয়তি অত্র এলাকা কিংবা জনগণের কোন ভাগ্যের পরিবর্তন হয়নি। হয়তো বছরে ১ বার দেখা হতো ওই সকল সংসদ সদস্যদের। ১৬ বছর পরে একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক একটি সরকার নির্বাচিত হন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একা ২০৯ আসন সহ জোট নিয়ে ১১৩ আসনে ভূমিধস সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেন।আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণতান্ত্রিক সরকারের অংশ হিসাবে সংসদীয় মহিলা সংরক্ষিত আসনে আলহাজ্ব মোশারফ হোসেন মঙ্গুর সুযোগ্য কন্যা বিশিষ্ট সমাজসেবক চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখা অধ্যাপক ডাঃ জাহানারা লাইজু, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড‍্যাব )কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদিকা কে, মুলাদী বাবুগঞ্জ হিজলা মেহেন্দিগঞ্জ অত্র এলাকার জনগণের একান্ত দাবি নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। অত্র এলাকায় উন্নয়নে নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি ডাঃ জাহানারা লাইজুর সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে উন্নয়ন ধারা আরো বেগমান হবে। তাই সাধারণ জনগণ ও রাজনৈতিক অঙ্গনে ডাঃ জাহানারা লাইজুকে নিয়ে স্বপ্ন দেখা কখন বাস্তবায়ন হবে। ইতিপূর্বে ডাঃ জাহানারা লাইজু নিজ অর্থায়নে অত্র এলাকার গরীব-দুঃখী মেহনতি মানুষের সাহায্য সহযোগিতা করে এসেছেন। তিনি হিন্দু ধর্মাবলম্বী ধর্মীয় অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা ও তাদের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। দলীয় ও জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে উদযাপন করেছেন। ডাক্তার হিসেবে দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্যসেবা দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে অত্র এলাকা বাসীর আবেদন নিবেদন, নারী আসনে সংসদ সদস্য হিসাবে ডাঃ জাহানারা লাইজুকে দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.