1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

১৭ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে অবস্থিত শপথ কক্ষে শপথ পাঠ করান।

প্রথম ধাপে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বাংলাদেশ জাতীয়য়তাবাদী দল (বিএনপি) এর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর দ্বিতীয় ধাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র শফিকুর রহমানসহ দলীয় নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ স্বতন্ত্র সংসদ সদস্যগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

সর্বশেষ তৃতীয় ধাপে নাহিদ ইসলাম, আবুল হাসনাত, আখতার হোসেনসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

জাতীয় সংসদের সচিব কানিজ মওলা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের সিনিয়র ইমাম কারী মোহাম্মদ সাইফুল্লাহ এবং আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।

উল্লেখ্য যে, শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ২০৮ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ৬ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ১ জন, খেলাফত মজলিস এর ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস এর ২ জন, জাতীয় পার্টি বিজেপি এর ১ জন ও স্বতন্ত্র প্রার্থীদের ৭ জন শপথ কক্ষে শপথ গ্রহণ করেন।

শপথ শেষে রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.