1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী বাঘা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাঘা উপজেলা (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১.০০ ঘটিকায় প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ২১ ফেব্রুয়ারির কর্মসূচি সুষ্ঠু ও শৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বাঘা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম , ভূমি অফিসার সাবিয়াহ সুলতানা ডলি, থানা প্রশাসনের তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মণ্ডলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার গুরুত্ব ও ইতিহাস তুলে ধরতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে উপস্থিত সকলেই সফল ও সুশৃঙ্খলভাবে দিবসটি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.