1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা-এর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-এ নির্বাচনে নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০২৬ তারিখে জেলার বিভিন্ন থানা এলাকায় কর্মরত এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতব্য পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ ব্রিফিং আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে অংশ নেন নবীনগর থানা, বাঞ্ছারামপুর থানা, কসবা থানা, আখাউড়া থানা ও বিজয়নগর থানা-এর নির্বাচনে নিয়োজিত অফিসার ও ফোর্স।
উক্ত ব্রিফিং-এ সভাপতিত্ব করেন শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা পুলিশের প্রধান দায়িত্ব।
এছাড়াও নির্বাচনের দিন দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে নিরপেক্ষতা বজায় রাখা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা এবং কোনো ধরনের প্রভাবমুক্ত থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
ব্রিফিং শেষে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা নির্বাচনকালীন দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.