ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনটি ভৌগোলিক দিক দিয়ে খুবিই গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু সহ মোট ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণ শেষে রাত ১১ টার দিকে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু ১২১৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা মার্কার প্রার্থী শাহ মো. আকরাম আলী পেয়েছেন ৮৯৩০৫ ভোট।
৬ জন প্রার্থীর মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) ও গণ অধিকার পরিষদের প্রার্থী সহ বাকী ৪ জনের জামানত বাজেয়াপ্ত হবে। ভোট গণনা শেষে দেখা যায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের (আপেল) প্রার্থী আকরামুজ্জামান ৬১৭ ভোট, গণ অধিকার পরিষদের (ট্রাক) ফারুক ফকির ৬৭৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. নাজমুল হাসান ২৫৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী শাহ মো. জামাল উদ্দিন পেয়েছেন ২৩৬৮ ভোট। ১১৭ টি ভোট কেন্দ্রে অনেক প্রার্থী ০ ভোট পেয়েছেন।