লক্ষ্মীপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানি কে বিজয়ী করার লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত ১৮ নং কুশাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পুকুরদিয়া ও মদনা প্রতিটি বাড়িতে গণসংযোগ করেন কেন্দ্রীয় কৃষকদল মনোনীত টিমের প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ করা হয় ৷ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এডভোকেট আব্দুল আউয়াল , জেলা কৃষক দলের আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের , চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন ওয়ার্ড বিএনপি সভাপতি মাহে আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ ৷