1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক

চট্টগ্রাম-১১ আসনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল,পরিবর্তনের প্রত্যাশায় জনস্রোত,ভোটের আহ্বান শফিউল আলমের

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে পরিবর্তনের পক্ষে জনমত স্পষ্ট হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী জননেতা মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার নগরীর স্টিলমিল বাজার থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত অনুষ্ঠিত এ গণমিছিলে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিলজুড়ে ছিল নির্বাচনী স্লোগান, ব্যানার ও ব্যাপক জনউদ্দীপনা।

গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সভাপতি এস. এম. লুৎফর রহমান, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, সদরঘাট থানা আমীর এম. এ. গফুর, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, জামায়াত নেতা ওসমান গণি, মুহাম্মদ শাহেদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণমিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ শফিউল আলম বলেন, চট্টগ্রাম-১১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। একজন সৎ ও দক্ষ নেতৃত্বই পারে এলাকার মানুষের জীবনমান উন্নত করতে। নির্বাচিত হলে হাসপাতাল প্রতিষ্ঠা, সড়ক সম্প্রসারণ, ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা, ওয়াসা সংযোগ সম্প্রসারণ ও সুপেয় পানির সংকট নিরসনে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, তাঁর লক্ষ্য হলো বন্দর–পতেঙ্গা এলাকার প্রতিটি মানুষের কাছে উন্নত অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেওয়া এবং একটি সুশাসনভিত্তিক সমাজ গড়ে তোলা।

দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দিন বদলের শপথ নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। আপনার একটি ভোটেই বদলে যাবে বাংলাদেশ।”গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.