1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে ডা: শহিদুল আলমের মতবিনিময় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সাতক্ষীরা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা শাখা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা: শহিদুল আলম।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, কাজ কুশলিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বাবলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সকল মুক্তিযোদ্ধারা সতন্ত্র প্রার্থীকে ফুটবল মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভা শেষে ডাঃ শহিদুল আলম রতনপুর বিএনপির সাবেক সভাপতি মরহুম আজিজুর রহমানের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারবর্গ ও স্থানীয় ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.