1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন

সবাইকে নিয়ে আমরা কাজ করবো — ববি হাজ্জাজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নবোদয় হাউজিংয়ে নাগরিক সমাবেশে বিএনপির প্রার্থী । ঢাকা–১৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ বলেছেন, “আমরা বিভাজনের রাজনীতি করি না, সবাইকে নিয়ে কাজ করতে চাই। যারা বাংলাদেশের নাগরিক, তারা সবাই আমাদের কাছ থেকে সমান সুযোগ-সুবিধা পাবে।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নবোদয় হাউজিং মসজিদের পাশে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার অঙ্গীকার রয়েছে। বিশেষ করে মাওলানা মমিনুল হক সাহেবের মাদ্রাসায় প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন দুর্ভোগ লাঘবে ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দিতে কাজ করছেন বলেও জানান।
নারী ও শিশু নিরাপত্তার প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, “সবার আগে বাংলাদেশ। নারী নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে এলাকায় এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।”
স্থানীয় মুরুব্বি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। তিনি নাগরিক অধিকার, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন আক্তারুজ্জামান গিয়াস, আলহাজ্ব মো. নুরুজ্জামান, এস এম মোমো, ইলোরা ইয়াসমিন, ড. মো. সাঈদুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, তরুণ সমাজ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশটি নাগরিক সমস্যার সমাধান, উন্নয়ন পরিকল্পনা এবং নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.