1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুর -২ গাংনী আসনে জামায়াত প্রার্থী নাজমুল হুদার ‘ডোর টু ডোর’ গণসংযোগ

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হুদা নিবিড় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে  তিনি উপজেলার বাদিয়াপাড়া ও মহব্বতপুর এলাকায় ‘ডোর টু ডোর’ বা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও লিফলেট বিতরণ করে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে নাজমুল হুদা বাদিয়াপাড়া ও মহব্বতপুর গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন। এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবসময় পাশে ছিলাম এবং থাকবো।” তিনি এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে নাজমুল হুদার সাথে স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহব্বতপুর ও বাদিয়াপাড়ার সাধারণ ভোটারদের মাঝে জামায়াত প্রার্থীর এই সশরীরে উপস্থিতি ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। অনেক বয়োজ্যেষ্ঠ ভোটারদের সাথে তাকে কুশল বিনিময় করতে এবং দোয়া নিতে দেখা যায়।
নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই গাংনী উপজেলার প্রতিটি ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন। বাদিয়াপাড়া ও মহব্বতপুরের এই জনসংযোগের মাধ্যমে দলটি তাদের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তির জানান দিল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নাজমুল হুদা বলেন, ভোটারদের ব্যাপক সাড়া আমাদের অনুপ্রাণিত করছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের সঠিক প্রতিনিধি নির্বাচন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.