1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে  গত ৩০ জানুয়ারি  বিকেলে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ গাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, মফিজুল ইসলাম, গ্রামডাক্তার সুশান্ত ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম আকুল, কালিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, আব্দুর রশিদ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলি, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান প্রমুখ।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।

ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনারা বিপুল সংখ্যক মানুষ ফুটবল প্রতীকের জনসভায় উপস্থিত হয়েছেন তার কারণ আমি স্বতন্ত্র প্রার্থী, আমি আপনাদের প্রার্থী। আপনারা ন্যায়ের পক্ষে, আপনারা সত্যের পক্ষে। আপনাদের প্রধান উদ্দেশ্য সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষের মুখে হাসি ফুঁটানো। আপনাদের উপস্থিতি প্রমাণ করে মানুষের প্রতি মানুষের ভালবাসা, মানবিকতা, সামাজিক মূল্যবোধ এখনও বিদ্যমান। কৃষ্ণনগর এলাকার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের প্রতি হুশিয়ারী জানিয়ে তিনি বলেন, কোনো সাধারণ মানুষ বা সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজির খবর পেলে এরকম সমাবেশ করে সম্মিলিতভাবে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা নিজেদের মূল স্রোতের বাইরের মানুষ ভেবে থাকেন। আপনারা দয়া করে এমনটি আর ভাববেন না। সবাই আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দিবে। উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা আমার বুকে মধ্যে আছেন, আগামীতেও থাকবেন। আমাকেও আপনাদের বুকের মধ্যে রাখবেন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.