1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে বিএনপির ৯ নং ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

‎ধামরাই উপজেলার সর্বদক্ষিণে রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯ নং ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬ ইং) মিলাদ মাহফিলের মাধ্যমে এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আলীম মাস্টার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই অফিসের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা নিয়মিত আলাপ-আলোচনার সুযোগ পাবেন এবং সংগঠনের প্রচার কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (ঢাকা-২০, ধামরাই) উপলক্ষে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে এ এলাকার উন্নয়ন কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা হবে। জনাব আব্দুল আলীম মাস্টার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন এই অফিসকে সাংগঠনিক কার্যক্রম ও প্রচার কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। তিনি আবেগঘন কণ্ঠে আরও জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর পর এভাবে এলাকাবাসীর সঙ্গে একসাথে বসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এলাকাবাসী জানান, অফিস উদ্বোধনের মধ্য দিয়ে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণ ফিরে এসেছে। তারা বলেন, জনাব আব্দুল আলীম মাস্টার রোয়াইল ইউনিয়নের একজন অভিভাবকতুল্য নেতা এবং ইউনিয়নের উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াইল ইউনিয়ন যুবদলের মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি জানান, এই অফিস নেওয়ার মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত আলোচনা করে দলীয় প্রচার কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহেল রানা জিয়া, সহ-সভাপতি, ধামরাই থানা সাইবার ফোর্স এবং হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.