1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিকের বাসায় দরজা ভেঙে দুঃসাহসিক চুরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বন্দর উপজেলার শামসুজ্জোহা স্কুল সংলগ্ন এলাকায় এক সাংবাদিকের বাসায় দরজা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থসহ স্বর্ণ ও রূপার মূল্যবান গহনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার  দুপুরে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী হলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক মুজাহিদুল ইসলাম। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দিনের আলোতেই পরিকল্পিতভাবে চোরচক্রটি বাসার লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও আসবাবপত্র তছনছ করে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা নগদ এবং প্রায় ১ লাখ টাকার স্বর্ণ ও রূপার গহনা লুট করে নিয়ে যায়।
সাংবাদিক মুজাহিদুল ইসলাম জানান, ঘটনার সময় পরিবারের সকল সদস্য বাসার বাইরে ছিলেন। এই সুযোগে চোরেরা কোনো বাধা ছাড়াই দীর্ঘ সময় ধরে চুরির কার্যক্রম চালায়। পরে বিষয়টি জানতে পেরে তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি বন্দর উপজেলায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্তোষজনক নয়। দিনের আলোতে একজন সাংবাদিকের বাসায় এমন চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তারসহ এলাকায় পুলিশি টহল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.