1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

রায়পুরে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

লক্ষ্মীপুরের রায়পুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল  বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম রায়পুর থানাধীন পৌর ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাছ এলাকার মীর মঞ্জিল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট নম্বর ৬/৭–এ অভিযান চালায়। অভিযানে ওই ফ্ল্যাটের পূর্ব-দক্ষিণ কক্ষ থেকে প্রথম আসামি মেহেদী হাসান রাসেল (৪২)–কে আটক করা হয়। তিনি পূর্বলাছ (মীর মঞ্জিল) এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই অভিযানে দেনায়েতপুর (বয়াতি বাড়ি), পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কিরণ (৩৫)–কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পুলিশ জানায়, ধৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.