1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভিপি নুর

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোট প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এর নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভিপি নুর। মঙ্গলবার দুপুরে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশী বিদেশী শক্তি নির্বাচনকে বানচাল করতে চায়। এসব দেশি-বিদেশী শক্তির সঙ্গে আঁতাত করে স্বতন্ত্র প্রার্থী অরাজক পরিবেশ সৃষ্টি করছে। প্রশাসন ও নির্বাচন কমিশন যদি কঠোর হাতে পরিবেশ নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শংকা রয়েছে। এ সময় তিনি তার সমর্থকদের উপর প্রতিপক্ষের হামলার ও হুমকি ধামকির অভিযোগ করেন। প্রতিপক্ষের এহেনো আচরণে তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি। এলাকায় শান্তি রক্ষার্থে এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তাই পরিস্থিতি উত্তপ্ত না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও গণধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.