1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১ ফেব্রুয়ারি’২৬ রামগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিবেন পীর সাহেব চরমোনাই

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী’র সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আগামী ১ ফেব্রুয়ারি’২৬ রবিবার বিকাল ৩টায় রামগঞ্জ পৌর শিশু পার্কে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

ইতোমধ্যে সমাবেশ সফলের লক্ষ্যে ১১টি উপকমিটি গঠন করা হয়েছে। আজ ২৮ জানুয়ারি’২৬ থেকে ৩১ জানুয়ারি’২৬ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি সভা, প্রতিটি বাজারে মিছিল ও গণসংযোগ, গ্রামের প্রধান প্রধান রাস্তাগুলো সন্ধ্যাকালীন মিছিল আয়োজনের কর্মসূচি ঘোষণা হয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে গণমানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনসমূহের দায়িত্বশীল, সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে একজন জাতীয় নেতার রামগঞ্জ আগমন উপলক্ষে সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির জন্য রামগঞ্জে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি নির্বাচনী কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি এবং জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.