1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে

প্রশাসনের নিরপেক্ষতার অভাবে দিনাজপুর-৬ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) থেকে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গত  মঙ্গলবার( ২৭ জানুয়ারি) দুপুর দুইটায় হিলি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনে প্রশাসন সকল প্রার্থীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। নির্বাচনী প্রচারণার সময় তার প্রচেষ্টায় নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোন সমাধান পাইনি। আমার প্রচারণার অনেক জায়গায় বাধা সৃষ্টি হয়েছে। এমনকি সম্প্রতি জীবনের জন্য হুমকি পাওয়ায় আমি প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্সের আবেদন করেছি, কিন্তু তা মঞ্জুর করা হয়নি।”

শাহনেওয়াজ ফিরোজ শুভ আরও বলেন, “এই অবস্থায় আমি মনে করি সুষ্ঠভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। তাই আমি দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়াচ্ছি।”

তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কারণ হিসেবে প্রশাসনের নিরপেক্ষতার অভাব, জীবনের নিরাপত্তা সংকট এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেখিয়েছেন। শাহনেওয়াজ ফিরোজ শুভ এই আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার সিদ্ধান্তে নির্বাচনী মাঠে প্রার্থীদের অবস্থান এবং ভোটের প্রতিযোগিতায় প্রভাব পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.