1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

চলমান গ্যাস সংকটে, বেকার হওয়ার শংকায় বরিশালের ৫০ হাজার মানুষ

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

চলমান গ্যাস সংকটে বেকার হওয়ার শংকায় বরিশালের ৫০ হাজার মানুষ। বরিশালে গ্যাস সংকটে থমকে গেছে সিএনজি চালিত থ্রি-হুইলার। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চালকরা চাহিদা অনুযায়ী এলপিজি গ্যাস পাচ্ছেন না। এতে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন।

বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা আবু জাফর বলেন, ‘আমি ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত কয়েক দিন ধরে গ্যাস না পাওয়ায় গাড়ি থেমে আছে। জমা টাকা ভেঙে দিন চালাচ্ছি। যদি পুরোপুরি গ্যাস না পাই, তাহলে বড় সমস্যা হবে।’ সরজমিনে শহরের সিএনজি রোড এলাকার কেডি এলপিজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। চালকরা জানিয়েছেন, গত তিন-চার দিন ধরে পর্যাপ্ত গ্যাস নেই। লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অনেক সময় ৪০০ টাকা খরচ করেও প্রয়োজন মতো গ্যাস পাননি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করেছেন, আমদানি কম থাকার কারণে এই সংকট তৈরি হয়েছে। ‘গ্যাস ঠিকমতো পাওয়া যাচ্ছে না। অনেক দিন পরে পরে গ্যাস আসে,’ তারা জানান।
বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, যদি কোনো ব্যবসায়ী নিজে সমস্যা তৈরি করে এমন পরিস্থিতি সৃষ্টি করে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হবে পরিস্থিতি যাচাই করার জন্য। অনৈতিক কোনো কার্য থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.