1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
দেশের স্বনামধন্য হোটেলে ইন্টার্নশিপের সুযোগ পেলেন শিক্ষার্থী এম. এ. হাসান সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যুবদলের নেতা বহিষ্কার সোনারগাঁয়ে ‘এসআরএস ফ্যাশনের শুভ উদ্বোধন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার বিপরীতে রোগী ৮৭,১০০ শয্যায় উন্নীত করার দাবি স্থানীয়দের অবশেষে দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর গ্রেপ্তার সমাজকল্যাণ ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মো. নবী হোসেন হিন্দু সম্প্রদায়ের জমি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা  আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী

রংপুর গংগাচড়ায় দুটি ঔষধ ফার্মেসীতে ১২ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭০ দেখেছেন

রবীন্দ্রনাথ সরকার ,রংপুরঃ

রংপুরের গঙ্গাচড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২ টি ফার্মেসীর ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ফার্মেসী এদুটি হলো উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের লিয়াকত আলীর আলী ফার্মেসী ও মারুফের মুহিব ফার্মেসী।
আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্না অভিযান পরিচালনা করেন। এসময় ফার্মেসী দুটিতে যথেষ্ট পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।
পরে নাহিদ তামান্না মোবাইল কোর্ট পরিচালনা করে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩০(৪), ৪০(খ), ৪০(গ) ধারায় আলী ফার্মেসীকে ৭ হাজার ও মুহিব ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক মোকসেদুল আমিন। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ গুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ তামান্না বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেলে প্রয়োজনে এসব ফার্মেসী বন্ধ করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.