1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী

শহীদ হাদির ‘লাভায় লালশাক পুবের আকাশ’ কাব্যগ্রন্থ নিয়ে পাঠচক্র

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

শহীদ শরিফ ওসমান বিন হাদির কাব্যগ্রন্থ ‘লাভায় লালশাক পুবের আকাশ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ২০ জানুয়ারি বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনমায়া প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
বিপ্লবী শহীদ শরিফ ওসমান বিন হাদি একাধারে লেখক, কবি, সাংস্কৃতিক কর্মী, বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী ও জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম মুখ ছিলেন। পাঠচক্রে তাঁকে স্মরণ, প্রতিবাদ ও চেতনার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
শুরুতে ড্যাফোডিল বন্ধুসভার কো-কনভেনর আহসানউল্লাহ সজীব কবিতা আবৃত্তি করেন ও বন্ধুদের উদ্দেশে পাঠচক্র নিয়ে বিভিন্ন উপদেশ দেন। এরপর ‘লাভায় লালশাক পুবের আকাশ’ গ্রন্থ থেকে নির্বাচিত কয়েকটি কবিতা পাঠ করা হয়। মুক্ত আলোচনা পর্বে বন্ধুরা শহীদ হাদির কবিতায় প্রতিফলিত মুক্তচিন্তা, দ্রোহ, মানবতা ও প্রতিবাদের ভাষা নিয়ে আলোচনা করেন। যেখানে তাঁর সাহিত্যিক অবদান এবং সমাজ ও রাজনীতিতে কবিতার ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।সাবেক সভাপতি নাজমুল হাসান বলেন, ‘এ দেশে এমন হাজারো হাদি শহীদ হয়েছে; তবে আজ পর্যন্ত আমরা কারও বিচার পাইনি। আমরা সবার হত্যার বিচার চাই।’পাঠচক্র শেষে সব বন্ধুর অংশগ্রহণে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস ফর হাদি’ স্লোগান দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অনিক ভূষণ সাহা, বন্ধু রিজভী আমিন, মোস্তফা মাহফুজ, আবিদুর রহমান, ফারহান আনন্দ, নুসরাত অনন্যা, মুহাম্মদ নাঈম, রিফাতুল ইসলামসহ অন্য বন্ধুরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.