1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হোক এটাই আমার চাওয়া — টাঙ্গাইল ১ কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, এলাকার বেকারত্ব দূর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি হোক এটাই আমি চাই। আমি যদি এমপি নাও হই, তবুও নিজ খরচে মধুপুর ও ধনবাড়ী এলাকায় কর্মসংস্থানমূলক উদ্যোগ চালু করব।
গতকাল রবিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৮নং ওয়ার্ড চালাষ কর্মী ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, টাঙ্গাইল-১ আসনে একটি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তরুণদের হাতে-কলমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
তিনি বলেন, শুধু শিক্ষিত বেকার তৈরি করলে চলবে না প্রয়োজন হাতে-কলমে দক্ষ জনশক্তি। কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.