সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই উল্লেখ করে খুলনা – ২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ” খুলনা একটি বিভাগীয় শহর। শিল্প সমৃদ্ধ ছিল একসময়। এখন কিন্তু শিল্পহীন খুলনা। শিল্প নগরীর সেই ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে চাই। একটি উন্নয়নমুখী খুলনা গড়তে চাই। এখানে তরুনদের জন্য নানা পরিকল্পনা আমাদের আছে, সেই কাজটি করতে চাই। শিল্প- কলকারখানা বন্ধ হয়ে গেছে। এটি আবার পুর্বের রুপে ফিরিয়ে আনতে চাই। সমৃদ্ধ খুলনা গড়ার লক্ষ্যই আমরা সেইভাবে কাজ করছি। শান্তির খুলনা, উন্নয়নের খুলনা এবং নিরাপদ খুলনা গড়ে তুলতে চাই। তিনি আজ সকালে খুলনা নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এসব কথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, ” বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনগণের মাঝে এসেছেন। ১৭ বছর পর তিনি এসে বলেছেন, ” আই হ্যাভ এ প্লান”। সেই উন্নয়নের রাজনীতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জনগনকে একটি স্বনির্ভর অর্থনীতি উপহার দেবে বিএনপি। তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডের কথা বলেছেন। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা সহ সকল খাতে তিনি উন্নয়নের পরিকল্পনা নিয়েছেন। এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আরো অনেক নির্বাচনী পরিকল্পনা আমাদের রয়েছে, যেটি আমাদের নেতা তারেক রহমান প্রকাশ করবেন”। তিনি বলেন, এবারের নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন। দীর্ঘ দিন তারা ভোট দিতে পারেনি। নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দিপনা। এটি একটি ব্যাতিক্রমধর্মী নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার সেই ভোট দেবার জন্য মানুষ অপেক্ষা করছে। খুলনা বিএনপির ঘাটি। বিগত সকল নির্বাচনে বিএনপি এখানে জিতেছে। ভোট ডাকাতি বাদে সকল নির্বাচনে বিএনপি জয় পেয়েছে। বিএনপি জনপ্রিয় দল। মানুষ আস্থা এবং বিশ্বাস করে বিএনপিকে ভোট দেবে। সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ” আমরা চাই একটি মানবিক বাংলাদেশ। জুলাই অভুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, সেই যাত্রায় তাদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের লক্ষ্য। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন। মানুষের কল্যানে কাজ করছেন”। নির্বাচনী বিজয়ী হওয়ার আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, ” বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল সেই বিএনপি আগামী নির্বাচনে ভালো ফলাফল করবে জনগন আমাদের সেই বার্তা দিয়েছে। গনসংযোগ ও লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন, মাহাবুব হাসান পিয়ারু, আলমগীর হোসেন আলম, আব্দুল হাকিম, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, সাইফুল বকসি, দাউদ বকসি, রাজিব খান রাজু, শহিদুল বেল্লাল, মোস্তফা সাব্বির, খোন্দকার সোহেল, শেখ মেহেদী হাসান, সিদ্দিক মাতব্বর, শামীম রেজা, নাঈম ইসলাম, জাহাঙ্গীরসহ এলাকার সাধারণ জনগন অংশগ্রহণ করেন।