1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত

কুমিল্লায় বিজিবি’র অভিযান: ৫৭ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং থ্রি-পিস জব্দ করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকা থেকে এই মালামাল উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্র জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় আমানগন্ডা বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

​উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৭,৪৫,০০০/- (সাতান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা।
​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক নিকটস্থ কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.