1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পটুয়াখালীতে জমি জমা বিরোধের জেরে ছেলেকে মারধর বৃদ্ধ-বাবাকে প্রাননাশের হুমকির অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নে জমি জমার বিরোধের জেরে ছেলে-কে মারধর, বৃদ্ধ-বাবাকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ করেন সালাম তালুকদার (৬৩) নামের এক বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতা। সরজমিনে গেলে জানা যায়, সালাম তালুকদার (৬৩) এবং তার ভাই আবুল তালুকদারের সাথে দীর্ঘদিন যাবৎ টাকা পয়সার পাওনা দাওনা ও জমি জমা নিয়ে বিরোধ চলায়, আবুল তালুকদারের ছেলেরা-সালাম তালুকদারের ছেলে আবু-হানিফ তালুকদার ও বেল্লাল তালুকদাকে মারধর করলে স্থানীয় লোকজনের সহায়তায় পরবর্তীতে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালাম তালুকদার নিজে বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করেন। যেখানে ১. পলাশ তালুকদার (৩২) ২. রাসেল তালুকদার (৩৫) ৩. রিয়াজ তালুকদার (৪০) ৪. সবুজ তালুকদার (৪৫) ৫. দুলাল তালুকদার (৪৩) সহ মোট ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। যাঁর মামলা নং ৪১৯৬০৪.
এসময় স্থানীয় লোকজন ও এলাকাবাসী জানায় আবুল তালুকদারের ছেলেরা খারাপ প্রকৃতির, এদের নামে একাধিক মামলা রয়েছে। কিছু দিন আগে ডাকাতি মামলায় অভিযুক্ত একছেলেকে পুলিশ গ্রেফতার করেছেন বলে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।

এসময় বৃদ্ধ ছালাম তালুকদারের কাছে জানতে চাইলে তিনি যানান আমার ভাইয়ের ছেলেরা সন্ত্রাস প্রকৃতির, এদের ভয়ে এলাকাবাসী কথা বলে না, তাঁর ছেলে অটো চালায়, তিনি ঝালমুড়ি বিক্রি করে কোনো রকম ভাবে চলেন। তাঁর ছেলেকে ভাড়ার কথা বলে তাদের বাড়ির সামনে নিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার ছেলেকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে তিনি তাদের নামে মামলা দিলে, তাঁরা তাঁকে প্রাননাশের হুমকি দেয়।

এসময় তিনি আরো বলেন তাঁর অসুস্থ ছেলে আবু হানিফ হাসপাতাল থেকে বাড়িতে আসলে মামলা করার অভিযোগে আবারও তাঁকে মারধর করে বলে এমনটাই জানিয়েছেন তিনি।

এছাড়াও তাদের বিরুদ্ধে একই বাড়ির শিল্পী বেগম নামে এক নারী পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল (১৮/০১/২০২৫) দাখিলায় আবেদন করেন। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.