রুপগঞ্জ ভুলতা ইউনিয়ন পরিষদে সচিবের সরাসরি তত্ত্বাবধানে ভী ডাব্লীও বি চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন সুবিধাভোগীরা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী তালিকাভুক্ত দুস্থ ও অসহায় নারীদের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রম চলাকালে কোনো প্রকার অনিয়ম বা ভোগান্তি না থাকায় সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, আগের তুলনায় এবার সুশৃঙ্খল পরিবেশে ও সঠিক পরিমাণে চাল পেয়েছেন। এতে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা মত প্রকাশ করেন।
ভুলতা ইউনিয়ন পরিষদ সচিব জাহিদুল জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে চাল বিতরণ করা হয়েছে। প্রকৃত সুবিধাভোগীরাই যেন এই সহায়তা পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হয়েছে।
এ সময় সুবিধাভোগীরা উপদেষ্টসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।