1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

নারায়নগঞ্জে তারেক রহমানের জনসভা, জেলা প্রশাসনের সহযোগিতা চায় বিএনপি

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নারায়ণগঞ্জ সফরে আসছেন। এদিন তিনি জেলার আড়াইহাজার উপজেলায় একটি জনসভায় যোগ দেবেন বলে নিশ্চিত করেছে জেলা বিএনপি।
দলীয় সূত্র জানায়, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে মঙ্গলবার একটি আবেদনপত্র জমা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, জরুরি পরিস্থিতিতে তারেক রহমানের যাতায়াতের সুবিধার্থে পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের প্রয়োজন হতে পারে। পাশাপাশি জনসভা ঘিরে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জেলা প্রশাসকের কাছে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এদিকে জেলা বিএনপি আরও জানায়, নির্বাচনি তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এর পরদিন থেকেই প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হবে। সেই ধারাবাহিকতায় ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান।
প্রচার কার্যক্রমের প্রথম দিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সেখান থেকে ফেরার পথে নারায়ণগঞ্জে পথসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে আড়াইহাজারসহ আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতাদের প্রত্যাশা, এ জনসভা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.